গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

উপবৃত্তি শাখা

বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/, ধানমন্ডি, ঢাকা, ১২০৯

www.pmeat.gov.bd

 

নং-৩৭.২৪.০০০০.০০০.০৩.০০০২.২৬-১৫৬

তারিখ: ০৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাদ্দ

২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

 

বিষয়: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন মাতৃক (পাস অনার্স) সমমান পর্যায়ের ২০২৪-২৫ (১ম বর্ষ)

শিক্ষাবর্ষের ভর্তি সহায়তায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বাউন্ডপকৃত শিক্ষার্থীর অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের

লক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অনলাইন ব্যাংক একাউন্টের তথ্য সংশোধন প্রসঙ্গে।

 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাতৃক (পাস অনার্স) সমমান পর্যায়ের ভর্তি সহায়তার

২০২৫-২৬ অর্থবছর/২০২৬ সালে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ব্যাংক কর্তৃক

বাউন্ডপকৃত শিক্ষার্থীর অনুকূলে পুনরায় অর্থ ছাড়করণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীর সচল/সঠিক অনলাইন ব্যাংক একাউন্টের

তথ্য হালনাগাদ করা প্রয়োজন।

 

২। কেবলমাত্র বাউন্ডপকৃত আবেদনে প্রদত মোবাইলে বার্তাপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুকূলে পুনরায় ভর্তি সহায়তার অর্থ

প্রেরণের লক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থীর (শিক্ষার্থী/পিতা/মাতা) শুধুমাত্র অনলাইন ব্যাংক একাউন্টের সংশোধিত তথ্যাদি আগামী

০৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত পদ্ধতিতে-ভর্তি সহায়তা সিস্টেমএর লিংকে আপলোড করতে হবে:

) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাসওয়ার্ড ব্যবহার করে (https://www.eservice.pmeat.gov.bd/admission) – লিংকে লগইন করতে হবে;

) এরপর বাউন্ডব্যাক তালিকা হতেসংশোধন করুনবাটনে ক্লিক করে বাউন্ডপকৃত শিক্ষার্থীর অনলাইন ব্যাংক

একাউন্টের তথ্য সংশোধনের জন্য অনলাইন এন্ট্রি ফর্মে শিক্ষার্থীর ভর্তি সহায়তার অর্থ যে সচল ব্যাংক একাউন্টে পেতে

ইচ্ছুক তার বিস্তারিত তথ্য (যেমন: ব্যাংকিং এর ধরণ, হিসাবের ধরণ, একাউন্টধারীর পরিচিতি (শিক্ষার্থী/পিতা/মাতা),

ব্যাংকের নাম, জেলা, শাখা/রাউটিং নম্বর, ব্যাংক হিসাবধারীর নাম (ইংরেজিতে), একাউন্ট নম্বর, ব্যাংক হিসাবধারীর

জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি ব্যাংক একাউন্টের চেক বইয়ের প্রথম পাতা/ব্যাংক স্টেটমেন্টের ছবি) এন্ট্রি

সংরক্ষণ করতে হবে; এবং

) সর্বশেষ এন্ট্রিকৃত সংশোধিত ব্যাংক হিসাবের তথ্য চূড়ান্তভাবে অনলাইনে দাখিল করতে হবে। চূড়ান্ত দাখিলের পূর্বে যেকোন তথ্য পরিবর্তন করে সংরক্ষণ করা যাবে।

 

৩। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বাউন্ডকৃত বার্তাপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

সংযুক্তি:

. উপজেলাওয়াড়ী বাউন্ডকৃত এ্যাক্সেল সিট।

 

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (সকল)

(সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে অবহিত করার অনুরোধসহ)

 

(প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন (সোহাগ)

সহকারী পরিচালক (উপবৃত্তি)

ফোন: ০২-৫৫০০০৪২৮

-মেইল: ad.stipend@pmeat.gov.bd

 

অনুলিপি: সদয় জ্ঞাতার্থে কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)-

. জেলা শিক্ষা অফিসার, সকল জেলা।

. প্রোগ্রামার, আইসিটি শাখা, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা (আইটি সহায়তা ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ)

. ব্যক্তিগত সহকারী, ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা (ব্যবস্থাপনা পরিচালক -এর সদয় অবগতির জন্য)

. ব্যক্তিগত সহকারী, পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা (পরিচালক -এর সদয় অবগতির জন্য)

. অফিস কপি।